ঢাকাSunday , 4 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

নবীন বরণে মাদকমুক্ত তারুণ্যের বাংলাদেশের স্বপ্ন

Link Copied!

যে কোনো মূল্যে দোহার-নবাবগঞ্জ থেকে মাদক নির্মূল করবো। আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা মাদকমুক্ত তারুণ্যের বাংলাদেশ”—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক।

#New_Classic_Event_Management

রোববার (৪ অক্টোবর) ঢাকার দোহারে পদ্মা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোন্দকার আবু আশফাক বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে।


তাই দোহার-নবাবগঞ্জের তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মাদক নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তরুণদের শিক্ষা, সংস্কৃতি ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে মাদকমুক্ত তারুণ্যের বিকল্প নেই।

শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি