ঢাকার নবাবগঞ্জে ডিবেটিং ক্লাবের আয়োজনে নবাবগঞ্জ উপজেলা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে প্রতিযোগিতা শুরু হয়ে প্রায় ৫টায় শেষ হয়।
চূড়ান্ত প্রতিযোগিতায় পক্ষ দল হিসেবে অংশ নেয় নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং বিপক্ষ দল ছিল সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
প্রতিযোগিতায় সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে পরাজিত করে বিজয়ী হয় নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এছাড়া দোহার ও নবাবগঞ্জ দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), স্থানীয় সাংবাদিক এবং দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ বাবনু মানবেন্দ্র দত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও যুক্তিতর্কের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
