ঢাকাWednesday , 21 April 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে তিন মাদক সেবী আটক

DN BANGLA
April 21, 2021 3:18 pm
Link Copied!

ঢাকার দোহার উপজেলায় ইয়াবা ও গাজা সেবনের দায়ে ৩ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজা প্রাপ্ত তিন ব্যক্তি হলেন মোঃ রাশেদ লস্কর (৪০) পিতাঃ মৃত নিয়ামত লস্কর, গ্রামঃ নাগেরকান্দা দোহার, মোঃ রনি (৩২) পিতাঃ মোঃ সালাম, নাগেরকান্দা দোহার, বিল্লাল (৩৬) পিতাঃ মৃত ইমান আলাী, গ্রামঃ খারাকান্দা দোহার; খারাকান্দা থেকে ইয়াবা ও গাজা সেবন অবস্থায় তাদের হাতেনাতে ধরেন। বুধবার (২১শে এপ্রিল) দোহার উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রক ইনস্পেকটর মোঃ কবির হোসেনের নেত্বতে নাগেরকান্দা ও খাড়াকান্দা থেকে ইয়াবা ও গাজা সেবন অবস্থায় ৩জন কে আটক করে, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালতে মোঃ রনি কে হাজির করলে তাদের কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)১৬ ধারায় ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিতসহ অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। মোঃ রাশেদ লস্কর (৪০) পিতাঃ মৃত নিয়ামত লস্কর, মোঃ বিল্লাল(৩৬) পিতাঃ মৃত ইমান আলী কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)২১ ধারায় ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে অনাদায়ে আরো ৩দিনের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করে। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দোহারে মাদক দ্রব্য বহন, মজুদ, পরিবহন, সেবন, ব্যবসা সম্পূর্ণ রুপে নিষিদ্ধ। আমরা যদি মোবাইল কোর্টের মাধ্যমে বা কোন গোপন সূত্রে খবর পেয়ে কাউকে আটক করতে পারি তাকে অবশ্যই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির প্রদান করা হবে। এ ব্যাপারে কোন ছাড় নেই।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি