ঢাকাSaturday , 9 April 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পয়লা বৈশাখে নামবে স্বস্তির বৃষ্টি

Link Copied!

চারদিকে চলছে পয়লা বৈশাখ বরণের তোড়জোড়। এর সঙ্গে যোগ হয়েছে প্রচণ্ড গরম। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, প্রকৃতির এই রুক্ষতা আর বেশি দিন থাকবে না, আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে বিভিন্ন অঞ্চলে স্বস্তি হয়ে নামতে পারে ঝড়ো হাওয়া ও বজ্র সহ বৃষ্টি।

#New_Classic_Event_Management

বিশেষ করে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ব্রাক্ষণবাড়িয়া ও ঢাকার কিছু অংশে বৃষ্টি হবে। তারপর থেকেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এর আগে কালবৈশাখীর প্রভাবে আগামী তিন-চারদিন দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাবে ঝড়ো হাওয়া।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, ‘আগামী পয়লা বৈশাখ থেকে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টি। যার কারনে তাপমাত্রাও কমবে না। তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রিতে উঠানামা করবে।’


তবে সার্বিকভাবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। এদিকে বৃষ্টি না হওয়ায় অনেক জায়গায় বিদ্যমান তাপমাত্রাই অসহনীয় বোধ হচ্ছে। তবে, পশ্চিমা লঘুচাপের কারনে উজানে বাড়বে বৃষ্টি। আসাম, মেঘালয়ে বৃষ্টি হবে আগামী তিন থেকে চার দিন। তবে ঢাকা সহ দক্ষিণাঞ্চলে বৃষ্টি কম হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি