ঢাকাSunday , 27 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

‘এতিম’ বলে ডাকায় বন্ধুর হাতে যেভাবে নৃশংস খুন হয় কিশোর!

Link Copied!

দুই বন্ধু লুডু খেলছিল। খেলার সময় একবন্ধু আরেক বন্ধুকে কয়েকবার ‘এতিম’ বলে ডাকে। এতেই ক্ষিপ্ত হয়ে পরিকল্পনা করে কিছুক্ষন পরেই পাশের দোকান থেকে ব্লেড কিনে এনে নির্মম কায়দায় গলা কেটে হত্যা করে সপ্তম শ্রেনীতে পড়ুয়া বন্ধুকে! এমনি লোমহর্ষক বর্ননা দিয়েছে আটক কিশোর।

#New_Classic_Event_Management

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় স্কুলছাত্র হত্যা মামলায় তারই এক বন্ধুকে আটক করেছে র‌্যাব।

আটক বিপ্লব উপজেলা আগবানিয়ারা গ্রামের নবু মিয়ার ছেলে ও নিহত রাহাত তালুকদার বানিয়ারা গ্রামের সাহাদাত তালুকদার ছেলে।


জানা গেছে আসামি পেশায় একজন ইটভাটার শ্রমিক। আসামি র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায় যে, মৃত রাহাত তালুকদারের সঙ্গে পূর্বে ব্যাডমিন্টন খেলা নিয়ে তার ঝগড়া হয়েছিল এবং গত ২২ মার্চ রাত সাড়ে ৯টায় কালিহাতীর কাগুজিপাড়া বাজারে লুডু খেলা নিয়ে মৃত রাহাত তালুকদারের সঙ্গে আবার ঝগড়া হয়। এরপর থেকেই মুলত তাকে হত্যার পরিকল্পনা আটে সে ।

ঝগড়ার সূত্র ধরে ধৃত আসামি রাহাতের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে।

শুক্রবার রাতে তাকে আটক করা হয় বলে সিপিসি-৩ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান জানান।

বুধবার সকালে উপজেলার কোকডহরা ইউনিয়ন থেকে রাহাতের (১৪) মরদেহ উদ্ধার করা হয়। সে বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

লাশ উদ্ধারের পর রাতে নিহতের বাবা অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

শনিবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব কমান্ডার বলেন, “২২ মার্চ রাতে রাহাত তার বন্ধুর সঙ্গে লুডু খেলছিল। খেলার সময় বন্ধুকে সে কয়েকবার ‘এতিম’ বলে ডাকে। এ কারণে রাহাতের ওপর ক্ষিপ্ত হয় তার বন্ধু।”

“পরে ওই বন্ধু বাজারের একটি দোকান থেকে ব্লেড ও সিগারেট কিনে। সিগারেট খাওয়ার কথা বলে রাহাতকে পুকুর পাড়ে নিয়ে যায় তার বন্ধু। সিগারেট খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধুটি ব্লেড দিয়ে রাহাতের গলায় পোচ দেয়।

“এ সময় রাহাত চিৎকার দিলে বন্ধুটি মুখ চেপে ধরে আরও কয়েকবার পোচ মারে। পরে মৃত্যু নিশ্চিত করতে কাদার মধ্যে রাহাতের মুখ চেপে ধরে। মৃত্যুর পর লাশ পুকুরে ফেলে দিয়ে তার (রাহাতের) মোবাইল নিয়ে বন্ধুটি বাড়ি চলে যায় । বাড়িতে গিয়ে গোসল করে এবং রক্তমাখা জামাকাপড় ধুয়ে ফেলে সে।”

তথ্য-প্রযুক্তির সাহায্য নিয়ে রাহাতের বন্ধুকে আটক করা হয়েছে এবং তার ঘর থেকে রাহাতের জামাকাপড় ও মোবাইল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি