সংবাদ প্রচারের শর্তাবলী
বাংলাদেশ সংবাদ প্রচারের আইন, প্রেস কাউন্সিল নীতিমালা এবং সাধারণ সাংবাদিকতার নৈতিকতা (Ethics of Journalism) অনুযায়ী একজন সাংবাদিকের জন্য পালনীয় প্রধান নিয়মগুলো নিচে দেওয়া হলো। এই নিয়মগুলো মূলত বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য তৈরি।
প্রতিষ্ঠানের আদেশ নিষেধ মেনে চলা:
১। প্রতিষ্ঠানের নির্ধারিত অ্যাসাইনমেন্ট দিলে তা যথা সময়ের মধ্যে সম্পন্ন করে জমা দেওয়া।
২। প্রতিষ্ঠান যে কোন কারণ বসত কোন সংবাদ বা প্রতিক্রিয়া করার আদেশ নিষেধ করে তা মেনে চলা।
৩। যে কোন স্থানে দিয়ে প্রতিনিধি কোন রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করা যাবে না।
৪।যে কোন সংবাদের বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করা ও অফিসে প্রচারের জন্য পাঠানো যদি কোন স্বার্থে ভুল বা বিভ্রান্তিকর সংবাদ করে অফিসে প্রচারণা করানো হয় তার জন্য প্রতিনিধিই বাংলাদেশের প্রচলিত আইনের অধীনে দায়ী থাকবেন।
৫। যে কোন সংবাদ স্থানে গেলে সে সংবাদ অবশ্যই তৈরি করে অফিসে পাঠানো প্রচারের অগ্রগতি তদারকি করা। কমার্শিয়াল সংবাদ হলেও অফিসকে জানাতে বাধ্য থাকা।
৬। পূর্বে নির্ধারিত অনুসন্ধানী / তদন্তমূলক সংবাদে যাওয়ার আগে অফিসে জানাতে বাধ্য থাকা নিরাপত্তার সার্থে।
৭। যে কোন ঝুঁকিপূর্ণ সংবাদ বা বাজার নজরদারি বা সাংবাদ প্রকাশে আইন শৃঙ্খলার নিরাপত্তার ভিগ্ন ঘটে এমন বিষয়ে অবশ্যই অফিসের ও বিশেষ প্রয়োজনে প্রশাসনের অনুরোধ মেনে চলা।
একজন সাংবাদিক যা যা করতে পারবেন (করণীয়):
১. বস্তুনিষ্ঠতা ও সত্যতা যাচাই: কোনো সংবাদ প্রকাশের আগে তার সত্যতা অন্তত দুটি নির্ভরযোগ্য উৎস থেকে নিশ্চিত করতে হবে।
২. তথ্য প্রকাশ: জনস্বার্থ রক্ষা করে এবং দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে যে কোনো তথ্য প্রকাশের অধিকার সাংবাদিকের আছে।
৩. গোপনীয়তা রক্ষা: যদি কোনো তথ্যের উৎস (Source) পরিচয় গোপন রাখতে চায়, তবে পেশাগত স্বার্থে সেই পরিচয় গোপন রাখা সাংবাদিকের নৈতিক দায়িত্ব।
৪. ভুল সংশোধন: যদি অসাবধানতাবশত কোনো ভুল তথ্য পরিবেশিত হয়, তবে তা জানার সাথে সাথে দ্রুত সংশোধন করা এবং দুঃখ প্রকাশ করা।
৫. সবার বক্তব্য নেওয়া: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে অবশ্যই সেই পক্ষের বক্তব্য সংবাদের সাথে যুক্ত করা।
৬. জাতীয় স্বার্থ রক্ষা: দেশের সার্বভৌমত্ব, জাতীয় সংহতি এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সংবাদ পরিবেশন করা।
একজন সাংবাদিক যা যা করতে পারবেন না (বর্জনীয়):
১. বিভ্রান্তিকর সংবাদ: ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বানোয়াট, মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা যাবে না।
২. গুজব ছড়ানো: সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো অসমর্থিত তথ্যের ভিত্তিতে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এমন সংবাদ প্রচার করা যাবে না।
৩. ব্যক্তিগত আক্রমণ: কারো ব্যক্তিগত জীবন, মান-সম্মান বা চারিত্রিক অবমাননা হয় এমন কোনো ছবি বা সংবাদ প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ।
৪. ঘুষ বা অবৈধ সুবিধা: সংবাদের বিনিময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা, উপহার বা অন্য কোনো অনৈতিক সুবিধা গ্রহণ করা যাবে না।
৫. সাম্প্রদায়িকতা ও বিদ্বেষ: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে এমন কোনো সংবাদ বা শব্দ ব্যবহার করা যাবে না।
৬. আদালত অবমাননা: বিচারাধীন কোনো মামলা নিয়ে এমন মন্তব্য বা প্রতিবেদন করা যাবে না যা আদালতের রায়কে প্রভাবিত করতে পারে।
৭. অশালীন ছবি বা তথ্য: কুরুচিপূর্ণ, অশালীন বা অপরাধীদের বীরত্ব প্রদর্শন করে এমন কোনো চিত্র বা বর্ণনা দেওয়া যাবে না।
৮. সাইবার অপরাধ: অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে ‘সাইবার নিরাপত্তা আইন’ (বা প্রচলিত ডিজিটাল আইন) লঙ্ঘন করে এমন কিছু করা যাবে না যা রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করে।
বি.দ্র: যদি প্রতিনিধি আইন লঙ্ঘন করেন, তাহলে তিনি বাংলাদেশের প্রচলিত আইনের অধীনে দায়ী থাকবেন।
একজন ভ্রাম্যমাণ / স্বেচ্ছাসেবী / উপজেলা/ জেলা/ বিভাগীয় প্রতিনিধির করনীয়
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিনিধিকে সপ্তাহে কমপক্ষে ৪টি (লিখিত/স্কিপ্ট নিউজ) ও ১টি ভিডিও (যেকোন বিষয়ে ৩ মিনিটের এসলাইভ ভিডিও) নিউজ / সংবাদ / প্যাকেজ সংবাদ পাঠাতে হবে। অন্যথায় তাদের জন্য ডিএন বাংলা-এর প্রাতিষ্ঠানিক ভাবে ৭দিনের কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে। উপযোক্ত কারণ হলে, তা সিথিল থাকবে, আর যদি কারণ দর্শানোর নোটিশ জারির পরেও নিধারিত সময়ে কোন প্রতিক্রিয়া না দেখায়, তোবে পরবর্তী ৭ দিন পরে প্রতিনিধিত্ব সাময়িক বা স্থায়ী বাতিল হতে পারে।
নোট: অন্যের কপি করা নিউজ পাঠানো থেকে বিরত থাকুন, কোন বিষয়ে বুঝতে সমস্যা হলে অফিসের বার্তা বিভাগের হোয়াসঅ্যাপে যোগাযোগ করুন।
কার্ড ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের উপায় বা মাধ্যম
কার্ড, ফিতা, স্টিকার, অফিসের প্রিন্ট যুক্ত ফর্ম (মাইক্রোফোন প্রতিনিধির মানানসই এমন ইচ্ছানুসারে ব্যবহারের সুযোগ রয়েছে) ও ডেলিভারি পর্যন্ত যতটুকু খচর হবে ঠিক ততোটাই খচর প্রতিনিধির বহন করতে হবে। তার অতিরিক্ত কোন খচর বা অর্থ অফিস গ্রহণ করবে না।
পৃথিবীর প্রচলিত সম্প্রচার নীতিমালা এবং বাংলাদেশের সম্প্রচার আইন অনুসারে ডিএন বাংলা (ডিজিটাল সংবাদ মাধ্যম) অঙ্গীকারবদ্ধভাবে পরিচালিত হবে।
ডিএন বাংলা (ডিজিটাল)
এডমিন প্যানেল
বার্তা বিভাগ +8801611-61-89-16