ঢাকাWednesday , 16 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পুলিশের অভিযানে মাদকসহ আটক চার

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

#New_Classic_Event_Management

গ্রেফতারকৃতরা হলেন—দোহার উপজেলার ইকরাশী গ্রামের খোকনের ছেলে সামাদ, ডায়ারকুম গ্রামের ইসমাইলের ছেলে খোকন, একই গ্রামের দানেশের ছেলে শেখ শওকত এবং মহরম আলীর ছেলে নয়ন।

পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর সোমবার রাতে দোহারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় দোহার থানা পুলিশ।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি