ঢাকাTuesday , 15 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ঘরের ভেতর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link Copied!

ঢাকার দোহার উপজেলার নারিশা চইতা পাথর এলাকায় বাবার বাড়ি থেকে সাদিয়া আক্তার স্বর্ণা (২৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নিজ ঘরের চালের আড়ার (নোড়া) সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত স্বর্ণা ওই এলাকার বাসিন্দা সুলতান আহমেদের মেয়ে।


পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে প্রথম স্বামীর সঙ্গে স্বর্ণার আইনি বিবাহবিচ্ছেদ হয়।

ওই সংসারে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। পরে পরিবারের সম্মতিতে মোবাইল ফোনের মাধ্যমে প্রায় আট মাস আগে তাঁর দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়।

মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাড়ির একটি কক্ষে স্বর্ণাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর বাবা সুলতান আহমেদ।

এ সময় তিনি ডাকচিৎকার করলে পরিবারের সদস্য ও স্বজনেরা ছুটে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি