পরীমনির সাথে ডিবি কর্মকর্তার ঘনিষ্ট মেলামেশার হয়ে থাকলে তা অনৈতিক বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এই অভিযোগ সত্য হয়ে থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সম্প্রতি পরীমণিকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে।
যেখানে দেখা যায় ডিবির এডিসি গোলাম সাকলায়েন শিথিলের বাসভবনে সকালে ঢুকে গভীর রাতে বের হয়ে যাচ্ছেন পরীমণি। পরী সকালে ঢুকেছিলেন সাদা পোষাকে, আর বের হয়ে যাচ্ছিলেন কালো পোষাকে।
এদিকে, ঘটনা জানাজানির পর প্রাথমিক তদন্তে সাকলায়েনের সাথে পরীমণির সরকারি ফ্ল্যাটে প্রবেশ এবং দীর্ঘ সময় অবস্থানের সত্যতা পেয়েছে পুলিশ। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।