ঢাকাThursday , 5 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজের বাড়িতে বিশেষ বিছানা, বিকৃত যৌন সরঞ্জাম

Link Copied!

আলোচিত প্রযোজক, অভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব। রাজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকের পাশাপাশি বিকৃত যৌনাচার সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব। অভিযানে থাকা র‌্যাবের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

#New_Classic_Event_Management

সূত্র জানায়, রাজের বাসায় একটি রুম পাওয়া যায়। যেখানে একাধিক নারী-পুরুষ একসঙ্গে বিকৃত যৌনাচারে ব্যবহার্য সরঞ্জামাদি সজ্জিত ছিল। এটি নজরুল ইসলাম রাজের ‘রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস’র একটি কক্ষ বা বিশেষ বিছানা। এই বাসাতে পর্নো ভিডিও বানানো হতো বলেও ধারণা করা হছে।

বুধবার রাত ১০টা ২৫ মিনিটে নজরুল ইসলাম রাজকে বাসা থেকে বের করা হয়। তাকে র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। রাত ১০টার দিকে তার বাসা থেকে জব্দ করা মাদক ও সরঞ্জাম গণমাধ্যমকর্মীদের সামনে নিয়ে আসেন র‍্যাব-১ এর সদস্যরা। তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।


এর আগে, রাত আটটার দিকে র‍্যাবের একটি দল রাজের বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান শুরু করে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি।

গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণী মুনিয়ার মরদেহ উদ্ধারের পর প্রথম আলোচনায় আসেন রাজ। ওই সময় রাজের সঙ্গে মুনিয়ার একাধিক অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়।

বিষয়টি নিয়ে তদন্ত করে রাজকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানান, মুনিয়ার সঙ্গে রাজের প্রেমের সম্পর্ক ছিল। তিনিই মুনিয়াকে একটি নাটকে অভিনয়ের সুযোগ করে দেন। তবে নাটকটির শুটিং শেষ হয়নি।

এদিকে, বুধবার বিকেলে চিত্রনায়িকা পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে রাতে তাকে আটক করা হয়। তার বাসায় পাওয়া যায় বিপুল পরিমাণ মাদক। রাত ৮টার দিকে তাকে র‍্যাব সদর দফতরে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি