ঢাকাThursday , 5 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পরীমণি-রাজকে আজই পাঠানো হবে আদালতে

Link Copied!

সংবাদ সম্মেলন শেষে চিত্রনায়িকা পরীমণিকে বনানী থানায় নিয়ে এসেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। মামলা শেষে পাঠানো হবে আদালতে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে ৫টা ৩৫ মিনিটে র‍্যাব সদর দফতর থেকে তাকে নিয়ে আসা হয়।

এর আগে সংবাদ সম্মেলন শেষে বিকেল ৫টা ১২ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে করে পরীমণিসহ ৪ জনকে নিয়ে বনানী থানার উদ্দেশে রওনা হয়।


বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, র‍্যাব সদস্যরা পরীমণি ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে থানায় নিয়ে এসেছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব বাদী হয়ে মামলা করছে। মামলা রুজু শেষে পরীমণিকে আজই কোর্টে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি