সংবাদ সম্মেলন শেষে চিত্রনায়িকা পরীমণিকে বনানী থানায় নিয়ে এসেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মামলা শেষে পাঠানো হবে আদালতে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে ৫টা ৩৫ মিনিটে র্যাব সদর দফতর থেকে তাকে নিয়ে আসা হয়।
এর আগে সংবাদ সম্মেলন শেষে বিকেল ৫টা ১২ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে করে পরীমণিসহ ৪ জনকে নিয়ে বনানী থানার উদ্দেশে রওনা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, র্যাব সদস্যরা পরীমণি ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে থানায় নিয়ে এসেছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব বাদী হয়ে মামলা করছে। মামলা রুজু শেষে পরীমণিকে আজই কোর্টে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।