ঢাকাThursday , 12 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

সকাল থেকে ভোটের আমেজ – আইইবি চট্টগ্রামে চলছে নির্বাচন

ডেস্ক রিপোর্ট
November 12, 2026 3:26 pm
Link Copied!

উৎসবমুখর পরিবেশে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে গণনা।

এবারের নির্বাচনে দুটি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও দুজন। সব মিলিয়ে ৪৬টি পদে অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ।


নির্বাচনে প্রকৌশলী নুরুল করিম-রাশেদ এবং প্রকৌশলী মানজারে খোরশেদ আলম-মেজবাহ উদ্দিনের নেতৃত্বাধীন প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইইবির চট্টগ্রাম কেন্দ্রে ভোটার রয়েছেন প্রায় ৩ হাজার ৪০০ প্রকৌশলী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়ছে। লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন প্রকৌশলীরা। পুরো কেন্দ্রজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

নির্বাচনে বিএনপিপন্থী অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) প্যানেল থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। সেক্রেটারি পদে রয়েছেন প্রকৌশলী রাশেদ। এ ছাড়া কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম।

অন্যদিকে জামায়াত সমর্থিত ফোরাম অব ইঞ্জিনিয়ার্সের প্যানেল থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রকৌশলী মানজারে খোরশেদ আলম এবং সেক্রেটারি পদে প্রকৌশলী মেজবাহ উদ্দিন। এ দুই প্যানেলের বাইরে চেয়ারম্যান ও সেক্রেটারি পদে আরও দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপিপন্থী প্যানেলের চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী নুরুল করিম বলেন, সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। দুই প্যানেলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম বলেন, ‘এতটা উৎসবমুখর পরিবেশে আগে কখনো আইইবিতে ভোটগ্রহণ হয়নি। ভোটাররা নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। পূর্ণ প্যানেলে আমরা জয়লাভ করব বলে আশাবাদী।’

অন্যদিকে জামায়াত সমর্থিত প্যানেলের চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী মানজারে খোরশেদ আলম বলেন, ‘সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রকৌশলীরা কোনো ধরনের বাধা ছাড়াই ব্যালটের মাধ্যমে তাঁদের রায় দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ পরিবেশ অব্যাহত থাকলে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

ভোটগ্রহণ শেষে নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে। গণনা শেষে নির্বাচনের ফলাফল জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি