ঢাকাTuesday , 15 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লংগদুতে ছায়ানীড় ও বিদ্যাকোষ পাঠাগারে বাংলা নববর্ষ উদযাপন

Link Copied!

বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব। এই দিনের সূচনা হয়েছিল মোগল সম্রাট আকবরের শাসনামলে। রাজস্ব সংগ্রহ সহজ ও কৃষি ফসলের মৌসুমের সঙ্গে সামঞ্জস্য আনতেই বাংলা সন চালু করা হয়। এই বর্ষপঞ্জির নাম ছিল ফসলি সন, যা পরবর্তী সময়ে ‘বাংলা সন’ নামে পরিচিত হয়।

লংগদুতে স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় লংগদু ও বিদ্যাকোষ পাঠাগার এর উদ্যোগে বাংলা নববর্ষ (১৪৩২) উদযাপন উপলক্ষে পান্তা ভোজ, র‍্যালী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল, সোমাবার সকাল সাড়ে ৮ ঘটিকায় উপজেলার বাইট্টাপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংলগ্ন মাঠে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় লংগদু ও বিদ্যাকোষ পাঠাগার আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে পান্তা ভোজের আয়োজন করা হয়। পান্তা ভোজ শেষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় লংগদু এর সভাপতি( প্রভাষক)জনাব, মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, কফিল উদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব, মিনহাজ মুরশিদ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ এখলাস মিয়া খান, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

অতিথিরা বাংলা নববর্ষ উদযাপনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন, এসময় তারা গ্রাম বাংলার ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা এবং অপসংস্কৃতি পরিহার করার জন্য সকলের প্রতি আহবান জানান।

ক্রীড়া অনুষ্ঠানে ছোটদের বস্তা দৌড়, মোরগ লড়াই, বড়দের জন্য হাঁড়িভাঙ্গা এবং বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি