ঢাকাWednesday , 11 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে রাতের অভিযানে মাদকসহ গ্রেপ্তার এক

Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে আট কেজি গাঁজাসহ তারেক হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা এসআরবি।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আট কেজি গাঁজা উদ্ধার করে অভিযান পরিচালনাকারী দল।

গ্রেপ্তার তারেক হোসেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকার মো. শাহ আলমের ছেলে।


এ ঘটনায় খুলনা এসআরবির ডিএডি নায়েব সুবেদার মুনসুর রহমান বাদী হয়ে বুধবার (১১ নভেম্বর) ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ০৫।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে তাঁকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি