ঢাকাMonday , 9 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় জানাল ইউজিসি

Link Copied!

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। এরপর জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। তবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারিতে।

#New_Classic_Event_Management

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

এর আগে একই দিন সকালে ইউজিসির মিলনায়তনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া গত বছরের মতো একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।


সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান বলেন, যারা ইতোমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করেছে, তারা নতুন সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করবেন। সব পরীক্ষার্থী যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকবে। তবে সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ইউজিসির এ সিদ্ধান্তের ফলে এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি