ঢাকাWednesday , 28 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘদিনের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগে নবাবগঞ্জে উপকমিটি

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদ-সংলগ্ন চৌরঙ্গী মোড়ে যানজট নিরসনে আট সদস্যের একটি উপকমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

#New_Classic_Event_Management

গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, কলাকোপা ইউনিয়ন পরিষদ-সংলগ্ন চৌরঙ্গী মোড়ে যানজটের কারণে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।


গঠিত উপকমিটিতে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন রহমান (আকবর) আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—বাস পরিবহন মালিক সমিতির প্রতিনিধি মোহাম্মদ আজিজুল হক খান মিন্টু, কলাকোপা ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক গাজীহীর আলম জুয়েল, বাস পরিবহন মালিক সমিতির প্রতিনিধি দর্জয় মাহমুদ সোহেল, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল আহমেদ চৌধুরী, নবাবগঞ্জ হাটবাজার ইজারাদার রাজেশ খান, জেলা পরিষদ মার্কেট-১-এর সাধারণ সম্পাদক শাওন আহমেদ এবং নিউ জেলা পরিষদ মার্কেটের সাধারণ সম্পাদক মুতুল আহমেদ ইমরান।

অফিস আদেশে বলা হয়েছে, নবগঠিত উপকমিটি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে সমন্বয় করে নবাবগঞ্জ চৌরঙ্গী মোড়ের যানজট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নে কাজ করবে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এ কমিটির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি