ঢাকাMonday , 26 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জে ক্লিনিক ও মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং একটি মিষ্টির দোকানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ চৌরঙ্গী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, নবাবগঞ্জ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অনুমোদনবিহীন অপারেটর দিয়ে এক্স-রে পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানটির পরিচালক মো. মঞ্জুর আলমকে (৫৬) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানের ফার্মেসিতে অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ বিক্রির দায়ে ফার্মেসির ব্যবস্থাপক বহুমূল্য মণ্ডলকে (৫০) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরির অপরাধে ইসলামিয়া সুইটসের স্বত্বাধিকারী মো. সামস আরেফিনকে (৩০) ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ, ঢাকার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এ সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হরগোবিন্দ সরকার অনুপ এবং স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন প্রসিকিউশন দাখিল করেন।

মোবাইল কোর্ট পরিচালনায় নবাবগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নবাবগঞ্জ থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি