সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মাছুম মিয়া (৩৮)-কে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসআই মো. নূর হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. আল-আমিনের নেতৃত্বে এসআই মো. সাব্বির হোসেন ও এএসআই এখলাছুর রহমানসহ পুলিশের একটি দল গত ২৩ অক্টোবর বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাছুম মিয়া জগন্নাথপুর পৌর এলাকার লুদুরপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে। তিনি জগন্নাথপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। মামলাটির এফআইআর নম্বর ১০, তারিখ ২০ অক্টোবর ২০২৬।
জিআর নম্বর ১৭৯, তারিখ ২০ অক্টোবর ২০২৬। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪৪৭/৩২৩/৩০২/১১৪/৫০৬/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি পাহারায় ২৪ অক্টোবর তাঁকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসআই মো. নূর হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
