ঢাকার দোহার উপজেলার আল-আমিন বাজারে গ্লোবাল ভিলেজ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কার্যক্রমে মোট ৭৫ জন মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
এ সময় সেবাগ্রহীতাদের ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ ও রক্তচাপ (প্রেসার) পরিমাপ করা হয়।
সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা ও পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
