ঢাকাWednesday , 21 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

#New_Classic_Event_Management

বুধবার (২১ অক্টোবর) দুপুরে নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার প্রথম অধিবেশনে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরে দ্বিতীয় অধিবেশনে বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


নতুন কমিটিতে ভোরের কাগজের প্রতিনিধি শাহিদুল হক খান ডাবলুকে আহ্বায়ক করা হয়েছে।

এ ছাড়া একুশের কণ্ঠ পত্রিকার সম্পাদক মো. আলম হোসেন ও আমার সংবাদের প্রতিনিধি সাদের হোসেন বুলুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আজহারুল হক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেল, খালিদ হোসেন সুমন, ইমরান হোসেন সুজন, শাহীনূর রহমান তুতি, ফারুখ আহমেদ, সালাউদ্দিন বাচ্চু, বিপ্লব ঘোষসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য।

নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি