ঢাকাTuesday , 28 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দুর্বৃত্তের ছুরিতে ঝরল তরুণ আইনজীবীর প্রাণ

Link Copied!

বাগেরহাট শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

#New_Classic_Event_Management

শনিবার (২৫ জুলাই) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন।

নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ছিলেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে দুর্ঘটনায় তার বাবা মারা যান। এর আগে তিনি হারিয়েছেন মা ও স্ত্রীকে। বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছে।

বাগেরহাট সদর থানার ওসি মো. শামসুল আরেফিন জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি