ঢাকাMonday , 6 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রবাসী পরিবারের বাড়িতে গভীর রাতে চুরি এলাকায় চাঞ্চল্য

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় এক প্রবাসী পরিবারের বাড়িতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে ৫ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

#New_Classic_Event_Management

রবিবার (৫ জুলাই) ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামের মৃত আলফু খানের ছেলে কাশেম খার বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরের প্রধান দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে আলমারি, ড্রয়ার ও অন্যান্য আসবাবপত্র ভেঙে ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ঘরের বিভিন্ন স্থানে ভাঙা আসবাব ও এলোমেলো জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায়।


ভুক্তভোগী কাশেম খা জানান, তার চার ছেলের মধ্যে দুজন যুক্তরাজ্যে এবং দুজন কাতারে কর্মরত। গত শুক্রবার দুপুরে তিনি ও তার স্ত্রী ঢাকার বাসায় যান। এ সময় শনিবার ভোরে কাতারপ্রবাসী এক ছেলে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকার বাসাতেই অবস্থান করছিলেন।

রোববার ভোরে পুত্রবধূর ফোনে চুরির খবর পেয়ে তারা দ্রুত গ্রামের বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন, ঘরের তালা ভেঙে আলমারি থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে ৫ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়েছে। তারা রাতের নিরাপত্তা বাড়ানো, নিয়মিত পুলিশ টহল জোরদার এবং সক্রিয় চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দোহার থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বর্মণ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি