ঢাকাSunday , 5 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার তিন

Link Copied!

মোংলায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর প্রাইভেট কারে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

৪ জুলাই শনিবার রাতে তাদের আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ভাটারাবাদ গ্রামের বাসিন্দা ও দিগরাজ বাজারের টাইলস ব্যবসায়ী মো. ওহিদুজ্জামানের কাছে দীর্ঘদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একই এলাকার মো. কামরুল, সোহাগ, নাজির শেখ ও জুয়েল।


চাঁদা না দিলে তাকে চলাফেরায় বাধা দেওয়া হবে বলেও তারা হুমকি দেয়।

তবে ব্যবসায়ী ওহিদুজ্জামান টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ২০ জুন দিবাগত রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে তার বাড়ির গ্যারেজে থাকা প্রাইভেট কারে আগুন লাগিয়ে দেয়।

এতে গাড়ির ডান পাশের পেছনের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।

এরপর শনিবার (৪ জুলাই) রাতে ওহিদুজ্জামান থানায় কামরুল, সোহাগ, নাজির ও জুয়েলের বিরুদ্ধে মামলা করেন।

মামলার ভিত্তিতে ওই রাতেই পুলিশ তাদের গ্রেফতার করে এবং পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি