ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
২৯ জুন রাত আনুমানিক ১১টার দিকে দোহার থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম খলিল বেপারী (৩৯)। তিনি উপজেলার বটিয়া গ্রামের মোন্নাফ বেপারী ও মনোয়ারা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দোহার থানার এসআই আতাউর রহমান, এএসআই সাইফুল ইসলাম এবং এসআই সুমন সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত খলিল বেপারীকে গ্রেফতার করা হয়। তবে এ সময় তার কাছ থেকে কোনো অস্ত্র বা লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ৩০ জুন তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে দোহার থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।