ঢাকাTuesday , 30 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রতিবেশীর বিরুদ্ধে শিশুকে ব’লা’ৎকা’রে’র অভিযোগে থানায় মামলা

Link Copied!

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাটক্ষেতে নিয়ে ৬ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তর কাউন্নারা গ্রামের শরিফুল ইসলামের ছেলে তাওহীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুর পরিবার। আহত শিশুটিকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

#New_Classic_Event_Management

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, ২৮ জুন রবিবার বিকেল প্রায় ৩টার দিকে অভিযুক্ত তাওহীদ শিশুটিকে প্রলোভন দেখিয়ে একটি পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে অভিযুক্ত তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এরপর তাকে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।


শিশুটির বাবা জানান, তাওহিদ আমাদের প্রতিবেশী। সে নিজে বাঁচার জন্য আমার ছেলের বড় ধনের ক্ষতিও করতে পারতো। আল্লাহ হয়তো হায়াৎ দিয়েছে এজন্য প্রাণে বেঁচে গেছে। অনেক জায়গায় দেখি চিৎকার চেঁচামেচি করলে তাকে ধর্ষকরা শেষ করে দেয়।

এ ঘটনায় গতকাল ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি