ঢাকাMonday , 22 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার তিন

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

সোমবার (২২ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ।

গ্রেপ্তারকৃতরা হলেন বান্দুরা ইউনিয়নের বাসিন্দা ইখতিয়ার ওরফে আকতার, সাজিদ ও শেখ মানিক। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।


ওসি মো. আবু হানিফ বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে বান্দুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

তবে উদ্ধার হওয়া মাদকের ধরন ও পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের তখনও থানায় আনা হয়নি। তাদের নিয়ে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তার সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি