ঢাকাWednesday , 10 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শিশুদের আনন্দ-উৎসবে ভিন্নমাত্রা যোগ করল কচি-কাঁচার মেলা

Link Copied!

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী জন্মদিন উদযাপন করেছে নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলা। রবিবার (৮ জুন) শ্রীনগর ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা, উপহার ও চকলেট বিতরণ করা হয়। কেক কেটে উপহার হাতে পেয়ে এবং চকলেট গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করে কোমলমতি শিক্ষার্থীরা। শিশুদের আনন্দঘন মুহূর্তে সন্তোষ প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরাও।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন সমাজসেবী প্রীতম মন্ডল। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও কার্যক্রম পরিচালনা করেন আবির হোসেন অনিক।


বিদ্যালয় কর্তৃপক্ষ প্রীতম মন্ডলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আয়োজকরা জানান, শিশুদের মাঝে আনন্দ, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলা নিয়মিতভাবে বিভিন্ন শিশুতোষ ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি