ঢাকাTuesday , 26 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আত্মসমর্পণের পরও সক্রিয় ‘ছোট সুমন বাহিনী’র সদস্য গ্রেপ্তার

Link Copied!

সুন্দরবনে নতুন ডাকাত দল গঠনের প্রস্তুতিকালে আত্মসমর্পণকৃত ‘ছোট সুমন বাহিনী’র দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে নতুন বাহিনীর নামে ছাপানো ৫০০টি কার্ডও উদ্ধার করা হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অষ্টম বারের মতো পরিচালিত “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর অভিযানে আত্মসমর্পণে অনিচ্ছুক ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্যকে আটক করা হয়।


কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— আত্মসমর্পণে অনিচ্ছুক ওই দুই সদস্য ‘চাচা-ভাইরপো’ নামে একটি নতুন ডাকাত দল গঠন করে পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মো. নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২) নামে দুইজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে সদ্য প্রস্তুতকৃত ‘চাচা-ভাইরপো’ নামের ৫০০টি কার্ড উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের যৌথ অভিযানে মোংলা থানাধীন সুন্দরবনের সেলা নদীর বটতলার খালসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩টি একনলা বন্দুক, ১টি পাইপ গান, ১টি খেলনা পিস্তল ও ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, আটক নাজমুল শেখ ও হানিফ শেখ বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র সঙ্গে জড়িত থেকে সুন্দরবন এলাকায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। গত ১৭ মে ‘ছোট সুমন বাহিনী’র আত্মসমর্পণের পর তারা ‘চাচা-ভাইরপো’ নামে নতুন বাহিনী গঠনের মাধ্যমে পুনরায় অপরাধ কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছিল।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এদিকে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি