ঢাকাFriday , 22 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

Link Copied!

বাগেরহাটের মোংলায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

#New_Classic_Event_Management

২২ মে শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায় মোংলা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

পুলিশ জানায়, এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে মো. সবুর হাওলাদার (২৬) নামে এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল বারেক হাওলাদারের ছেলে।


এ ছাড়া, পৃথক আরেক অভিযানে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ এলাকা থেকে রবিউল ইসলাম (২৮) নামে আরও একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। রবিউল ওই এলাকার হাকিম গাজীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি