ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় প্রধান আসামি মঙ্গল শেখ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান জানান, ১২ মে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের শান্তিনগর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মঙ্গল শেখ (৬০) এবং তার স্ত্রী লিপি বেগম (৪০)।
পুলিশ জানায়, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি স্ত্রী’র সহযোগিতায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মঙ্গলের বিরুদ্ধে মামলা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত প্রায় ৩টার দিকে বংশাল থানা এলাকার একটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ বলেন, গ্রেপ্তার হওয়া স্বামী-স্ত্রীকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।