ঢাকাWednesday , 6 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অন্তঃসত্ত্বা ঘটনায় অভিযুক্ত শিক্ষক আটক

Link Copied!

নেত্রকোণার মদন উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

#New_Classic_Event_Management

বুধবার (৬ মে) ভোরে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪-এর একটি দল তাকে আটক করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান যে, খুব শীঘ্রই আসামিকে থানায় হস্তান্তর করা হবে।


তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব আসামিকে আদালতে সোপর্দ করা হবে। র‍্যাবের পক্ষ থেকে হস্তান্তরের সময়ের ওপর ভিত্তি করে তাকে আজ অথবা আগামীকাল আদালতে পাঠানো হবে।

এই চাঞ্চল্যকর মামলার অগ্রগতি ও গ্রেপ্তারের বিস্তারিত জানাতে আজ দুপুরে র‍্যাব-১৪-এর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি