ঢাকাWednesday , 9 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন

Link Copied!

ময়মনসিংহ সহ সারাদেশে একযোগে ১০ এপ্রিল বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

১০ এপ্রিল বৃহস্পতিবার এই পরীক্ষায় অংশ নিতে যাওয়া সকল পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন- জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিক্ষানুরাগী রোটারিয়ান এম নাজমুল হাসান।

বুধবার (৯ এপ্রিল) বিকেলের দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে যাওয়া সকল পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন- ১০ এপ্রিল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের সবার প্রতি আমার ব্যাক্তিগত, আমার নির্বাচনী এলাকা নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) ও আমার রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে শুভকামনা রইল। আমার বিশ্বাস তোমরা সফলভাবে পরীক্ষা শেষ করে ভালো রেজাল্ট করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।

মহান আল্লাহ যেন তোমাদের মেধা বিকশিত করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সহায়ক হোন এই কামনা করি। পরিশেষে মহান আল্লাহর কাছে তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি