ঢাকাTuesday , 28 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দুর্বৃত্তের গুলিতে ঝরল প্রাণ – নিউ মার্কেটে আতঙ্ক

Link Copied!

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

#New_Classic_Event_Management

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী মেজবাহ জানান, শহীদ শাহ নেওয়াজ হলের ১ নম্বর গেটের সামনে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।


এতে তার মাথায় তিন রাউন্ড, বাম হাতে এক রাউন্ড এবং বগলের নিচে এক রাউন্ড গুলি লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও জানান, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউ মার্কেট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে জরুরি বিভাগে আনা হয়েছিল।

পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি