ঢাকাTuesday , 28 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আটক

Link Copied!

ইসলাম ধর্ম ও মহানবী (সঃ) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

দোহার সার্কেলের এএসপি মোঃ শামীম হোসেন জানান, ২৮ এপ্রিল মঙ্গলবার উপজেলার মহিষদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ আমিনুর শাহ (৩৮) ওই গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত।


এএসপি শামীম ডিএন বাংলাকে জানান, ২৭ই এপ্রিল সোমবার আমিনুর শাহ ইসলাম ধর্ম ও মহানবী (সঃ) সম্পর্কে অবমাননাকর স্ট্যাটাস দেন।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর বুধবার তাকে আদালতে পাঠানো হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি