ঢাকাMonday , 27 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নিরাপত্তা জোরদার বিমানবন্দর গুলোতে বাড়তি নজরদারি

Link Copied!

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কার প্রেক্ষাপটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

#New_Classic_Event_Management

২৭ই এপ্রিল সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশ সদর দফতরের চিঠি পাওয়ার পর দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, “বিমানবন্দরগুলো সব সময়ই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে। তবে সাম্প্রতিক সতর্কবার্তার পর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে।”


জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে একটি সতর্কতামূলক চিঠি জারি করা হয়।

ওই চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং দেশের সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল ইউনিটকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়।

এ প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন, তল্লাশি জোরদার এবং সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি যাত্রী ও দর্শনার্থীদেরও বাড়তি সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি