ঢাকাThursday , 23 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে বালু খেকোদের বিরুদ্ধে অভিযানে জেল জরিমানা

Link Copied!

ঢাকার দোহারের নারিশা ও মুকসুদপুরে পদ্মানদীর তীরবর্তী এলাকায় কাটার বসিয়ে অবৈধ বালু উত্তলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে|

#New_Classic_Event_Management

বুধবার রাতভর অভিযান পরিচলানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ|

এসময় জনদুর্ভোগ সৃষ্টি করে বালু ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমান আদালতে ২২ জনকে ৭দিনের কারাদণ্ড ও শরিয়ত উল্লাহ নামে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়|


এসময় রাস্তার পাশে জনদুর্ভোগ রোধে খন্দকার শাহিন মাহমুদ ও আরিফ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠনের বালু সরিয়ে নিতে তিন দিনের আল্টিমেটাম দেয়া হয়|

পরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়| অভিযানে সহায়তা করেন আনসার ও দোহার থানা পুলিশ|

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ বলেন, দোহারের নারিশা ও মুকসুদপুর এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি করে বালু ব্যবসা বন্ধে অভিযানে ২২ জনকে জেল ও একজনকে জরিমানা করা হয়েছে|

পদ্মায় অবৈধ বালু উত্তলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে|

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি