ঢাকাTuesday , 21 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

Link Copied!

চলমান এসএসসি পরীক্ষা উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দুটি কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রাথমিক, গণশিক্ষা ও শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে কোনো ধরনের প্রটোকল ছাড়াই, এমনকি নিজের গাড়ির পতাকাও আড়াল করে তিনি সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন।

হঠাৎ এ আগমনে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।


পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী বলেন, “সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।” পাশাপাশি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা না করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ওসি মোঃ মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি