ঢাকাFriday , 10 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা – গ্রেফতার এক

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল ইসলাম মিঠুন (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আগলা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত মিঠুন ছাতিয়া গ্রামের কিম্মত আলীর ছেলে। মিঠুনের বড় ভাই আকতার হোসেন জানান, প্রায় ১৫-১৬ দিন আগে তাদের গরু স্থানীয় হান্নান ও বোরহানদের জমির ঘাস খেয়ে ফেলে।


এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়। ওই ঘটনার জের ধরে নান্নু মেম্বারের নেতৃত্বে হান্নান, বোরহান ও তাদের সহযোগীরা মিঠুনকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

নিহতের বোন ইয়াসমিন বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিপ্লব নামে এক ব্যক্তি ফোন করে মিঠুনকে ডেকে নেয়। পরে তাকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় চূড়াইন বিলে ফেলে রাখা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠায়।

নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য নান্নুকে আটক করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিয়েছে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি