ঢাকাSunday , 27 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মুন্সিগঞ্জে নয়ন কসাইয়ের দ্বারা তিন শিশু ধর্ষিত

Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে নয়ন কসাই (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে তিন শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রে ১৫ দিনের ব্যবধানে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

তথ্য সুত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে ৬ বছরের শিশুকে কসাই নয়ন মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাসায় এসে তার মাকে ঘটনা বললে, শিশুটির মা নয়নকে জুতা পিটা করে। এ ঘটনা জানাজানি হলে পাশের বাড়ির ৭ বছরের এক শিশু ও সাড়ে ৪ বছরের আরেক শিশুও একই কায়দায় নয়নের লালসার শিকার হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় শুক্রবার রাতে স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা বেগম, পুনর্বাসন কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি আলতাফ শেখ, সাধারণ সম্পাদক দাদন তালুকদারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশে বসে। সালিশে ধর্ষক নয়ন কসাই উপস্থিত না হয়ে পালিয়ে যায়। সালিশগণ ভুক্তভোগী পরিবারদেরকে ঘটনা ফাঁস না করার জন্য বলেন।


ভুক্তভোগী পরিবারগুলোর তথ্য সুত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারগুলো থানায় অভিযোগ কিংবা মামলা করতে চান না। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় গৃহবধূ জানান, সালিশগণ ভুক্তভোগী পরিবারগুলোকে লোভ ও ভয় দেখিয়েছে। যার কারণে তারা কিছু বলতে কিংবা মামলা করতে চাইছে না।

পুনর্বাসন কেন্দ্রের সভাপতি আলতাফ শেখ জানান, আমি এ ঘটনা থানা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি। ইউপি নারী সদস্য রিনা বেগম বলেন, আমরা কোনো বিচার করিনি। আমিও ধর্ষকের উপযুক্ত বিচার চাই। পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা নাসির খান বলেন, এ পুনর্বাসন কেন্দ্রে সম্প্রতি অপরাধ বেড়ে গেছে। গত দুই বছরে ৫-৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা দুঃসাহস দেখাচ্ছে।

এ ঘটনায় লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসাইন বলেন, আমি এমন কোনো ঘটনার কথা শুনিনি। এমনকি কেউ এ বিষয়ে অভিযোগও করেনি। আমি এক্ষুনি পুলিশ পাঠিয়ে খবর নিচ্ছি এবং অপরাধীকে গ্রেফতার করার ব্যবস্থা নিচ্ছি।উল্লেখ্য. ধর্ষক নয়ন কসাই মাওয়া বাজারে গরু-খাসির মাংস বিক্রেতা। তার বাড়ি বৃহত্তর ফরিদপুরে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি