ঢাকাTuesday , 10 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শাহজালাল বিমানবন্দরে ইয়াবা নিয়ে ধরা পড়ল যাত্রী

Link Copied!

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাইদুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। তিনি ঢাকার দোহার উপজেলার মধুরচরের বাসিন্দা এবং আব্দুল রশিদ মোল্লার ছেলে।

#New_Classic_Event_Management

সোমবার (৯ মার্চ) রিয়াদগামী একটি ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরের স্ক্যানিং পয়েন্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কার্বন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ৪ হাজার ৩৬৪ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল ইসলাম জানান, সালাউদ্দিন নামে এক ব্যক্তি তাকে এসব ইয়াবা ট্যাবলেট সৌদি আরবে অবস্থানরত তার বড় ভাই নুরুল আমীনের কাছে পৌঁছে দিতে দিয়েছিলেন।


এ ঘটনায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি