ঢাকাFriday , 27 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তরুণীকে নির্যাতনের পর হত্যা মামলায় বিএনপি নেতাসহ পাঁচ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
February 27, 2026 3:11 pm
Link Copied!

নরসিংদীর মাধবদীতে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ২৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ২৭ই ফেব্রুয়ারি শুক্রবার জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

#New_Classic_Event_Management

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ওই তরুণীকে কৌশলে একটি মিলের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে কয়েকজন যুবক। এ ঘটনায় তরুণীর পরিবার পুলিশের কাছে যেতে চাইলে বাধা দেন স্থানীয় বিএনপি নেতা আহম্মদ আলী ও তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, তিনি অপরাধীদের কাছ থেকে টাকা নিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেন।

পরবর্তীতে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি বুধবার রাতে ওই তরুণী তার বাবার সাথে খালার বাড়ি যাওয়ার সময় পুনরায় ছিনতাই ও হামলার শিকার হন। সন্ত্রাসীরা তাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের পর হত্যা করে লাশ একটি সরিষা ক্ষেতে ফেলে রাখে। ২৬ ফেব্রুয়ারি সকালে পুলিশ ওই তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।


গ্রেপ্তারকৃতরা হলেন: ১. আহম্মদ আলী দেওয়ান (ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি)
২. মো. ইমরান দেওয়ান, ৩. মো. এবাদুল্লাহ, ৪. মো. আইয়ুব, ৫. অজ্ঞাতনামা আরও একজন

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই আসামিদের আইনের আওতায় আনা হয়েছে।

সূত্র: দৈনিক আমার দেশ

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি