বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড পরিচালিত ২০২৫ সালের প্রাইমারি (পঞ্চম শ্রেণি) জাতীয় বৃত্তি পরীক্ষায় দোহারের জয়পাড়ার তানশীরুল ইসলাম মাদরাসার আটজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এই অর্জনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে দুজন ট্যালেন্টপুলে এবং ছয়জন সাধারণ গ্রেডে নির্বাচিত হয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলো—আরাফ ইসলাম (দোহার উপজেলায় প্রথম) ও মাইমুনা বিনতে আবদুল গাফফার (উপজেলায় ছাত্রীদের মধ্যে দ্বিতীয়)।
সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলো—মিশকাত মাহমুদ, মশিউর রহমান আফরাজ, মো. আহনাফ সরকার, তাহমিদ আহমেদ নাফি, অবন্তিকা জাহান শাম্মী এবং তাবাসসুম ইসলাম নিহা।
শিক্ষকরা বলেন, ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদান, নিয়মিত অনুশীলন এবং নিবিড় তদারকির কারণে এ ফলাফল সম্ভব হয়েছে। শুরু থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানসম্মত পড়াশোনা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে।
মাদরাসা কর্তৃপক্ষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য কামনা করেছেন।