ঢাকাWednesday , 25 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গণভোট ও জুলাই সনদ বিতর্কিত করার চেষ্টা চলছে – ডাকসু ভিপি

ডেস্ক রিপোর্ট
February 25, 2026 7:03 pm
Link Copied!

পতিত ফ্যাসিবাদের কাঠামোতে জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম। ২৫ই ফেব্রুয়ারি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

#New_Classic_Event_Management

পোস্টে তিনি লেখেন, একটি গোষ্ঠী জুলাইকে ব্যর্থ করতে বিভিন্নভাবে অপতৎপরতা চালাচ্ছে। পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ের মাধ্যমে জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, গণভোট ও জুলাই সনদকে বিতর্কিত করা এবং আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের উদ্দেশ্যে পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে, যা উদ্বেগজনক। কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে আওয়ামী পারপাস সার্ভের কার্যক্রম নিয়েও তিনি প্রশ্ন তোলেন। কিছু গণমাধ্যম এ বিষয়ে সরকারের ‘সবুজ সংকেত’ থাকার দাবি করছে বলেও তিনি উল্লেখ করেন।


ডাকসু ভিপি বলেন, সুরক্ষা অধ্যাদেশ বাতিল বা আইনি জটিলতার মাধ্যমে বিপ্লবীদের হয়রানি করা হলে ছাত্রনেতা থেকে শুরু করে জামায়াত, বিএনপি, এনসিপিসহ আওয়ামী লীগবিরোধী বিভিন্ন রাজনৈতিক শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি সাধারণ মানুষ ও সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরাও জটিলতায় পড়তে পারেন বলে তিনি মন্তব্য করেন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাইকে ব্যর্থ করার যেকোনো অপচেষ্টা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আন্দোলনকারীদের সুরক্ষা নিশ্চিত করে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি