ঢাকাSaturday , 21 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবনে অবৈধ আহরণে জিরো টলারেন্স

Link Copied!

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে শাপলাপাতা মাছসহ ২২ জন জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের ব্যবহৃত দুটি ট্রলার ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

#New_Classic_Event_Management

বনবিভাগ সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে নিয়মিত টহলের অংশ হিসেবে মান্দারবাড়িয়া সংলগ্ন নদীর হানিফের ট্যাক এলাকায় অবৈধভাবে মাছ আহরণের সময় জেলেদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক মশিউর রহমান।

তিনি জানান, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে মাছ ধরছিলেন। ট্রলার দুটিতে তল্লাশি চালিয়ে দড়ি, বড়শি, বরফের বক্সসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আনুমানিক ৪১০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে এবং ট্রলার ও সরঞ্জাম বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে।


আটক ২২ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বনবিভাগের দাবি, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধ আহরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি