ঢাকাThursday , 12 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দাম বাড়লেও কমেনি ভালোবাসা উপহারের খোঁজে শহরজুড়ে ব্যস্ততা

Link Copied!

কলকাতার বিভিন্ন শপিং মল, সোনার দোকান ও গিফট শপে ভ্যালেন্টাইনস ডে-কে সামনে রেখে উৎসবের আমেজ ছড়িয়েছে। আর মাত্র দু’দিন বাকি, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার এই বিশেষ দিন।

#New_Classic_Event_Management

নিউমার্কেট, গড়িয়াহাট, লেক মার্কেট, শ্যামবাজার, বেহালা মার্কেটসহ শহরের একাধিক বাজার সেজে উঠেছে টেডিবেয়ার, ফুলের তোড়া, লাল গোলাপ এবং লাভ-থিমের সাজে।

স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ প্রিয়জনের জন্য উপহার কিনতে বাজারে ভিড় জমাচ্ছেন। বিক্রেতারাও আকর্ষণীয়ভাবে দোকান সাজিয়েছেন। সবাই চেষ্টা করছেন সামর্থ্য অনুযায়ী প্রিয়জনকে উপহার দেওয়ার।


তবে প্রতিবছরের মতো এবারও উপহারের দাম বেড়েছে। বিশেষ করে বেকার যুবক-যুবতীদের জন্য কিছু কেনা কঠিন। তারপরও ভালোবাসার দিনে প্রিয়জনকে খুশি করতে অনেকেই কিছু না কিছু উপহার কিনছেন।

বাজারদর (প্রায়):

  • টেডিবেয়ার ও অন্যান্য গিফট: ৩০০–২০০০ টাকা
  • গোলাপের তোড়া: ২০০–১০০০ টাকা
  • একটি গোলাপ: ৩০–৬০ টাকা
  • এক ডজন রজনীগন্ধা স্টিক: ১৫০–২০০ টাকা
  • অন্যান্য ফুলের তোড়া: এক পিস ২০–২৫ টাকা, তোড়া ১৫০ টাকা থেকে
  • লাভ বেলুনের এক প্যাকেট: ১০০–১৫০ টাকা

প্রতি বছর এই সময় জিনিসপত্রের দাম বেড়ে যায়, তবুও ভালোবাসার দিনে সবাই কিছু না কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি