কলকাতার বিভিন্ন শপিং মল, সোনার দোকান ও গিফট শপে ভ্যালেন্টাইনস ডে-কে সামনে রেখে উৎসবের আমেজ ছড়িয়েছে। আর মাত্র দু’দিন বাকি, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার এই বিশেষ দিন।
নিউমার্কেট, গড়িয়াহাট, লেক মার্কেট, শ্যামবাজার, বেহালা মার্কেটসহ শহরের একাধিক বাজার সেজে উঠেছে টেডিবেয়ার, ফুলের তোড়া, লাল গোলাপ এবং লাভ-থিমের সাজে।
স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ প্রিয়জনের জন্য উপহার কিনতে বাজারে ভিড় জমাচ্ছেন। বিক্রেতারাও আকর্ষণীয়ভাবে দোকান সাজিয়েছেন। সবাই চেষ্টা করছেন সামর্থ্য অনুযায়ী প্রিয়জনকে উপহার দেওয়ার।
তবে প্রতিবছরের মতো এবারও উপহারের দাম বেড়েছে। বিশেষ করে বেকার যুবক-যুবতীদের জন্য কিছু কেনা কঠিন। তারপরও ভালোবাসার দিনে প্রিয়জনকে খুশি করতে অনেকেই কিছু না কিছু উপহার কিনছেন।
বাজারদর (প্রায়):
প্রতি বছর এই সময় জিনিসপত্রের দাম বেড়ে যায়, তবুও ভালোবাসার দিনে সবাই কিছু না কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।