ঢাকাThursday , 29 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ অভিবাসন ও হুন্ডির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর

Link Copied!

অবৈধ উপায়ে বিদেশ যাওয়া বন্ধ, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং বিদেশে গিয়ে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

#New_Classic_Event_Management

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ তাঁকে আশাবাদী করেছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি আরও বলেন, বাংলাদেশ আর অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে চায় না। বিশ্বের দেশগুলোকে দেখাতে হবে যে বাংলাদেশও আন্তর্জাতিক মানের দক্ষ কর্মী তৈরি করতে সক্ষম।

অবৈধ অভিবাসন ও হুন্ডির বিষয়ে সতর্ক করে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, অবৈধ পথে বিদেশ যাওয়া এবং অবৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। এসব কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করে। যে দেশে যাওয়া হবে, সে দেশের আইন যথাযথভাবে মেনে চলতে হবে, যাতে কয়েকজনের অপরাধের কারণে পুরো দেশের বদনাম না হয়।

প্রতারকদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশে ও বিদেশে অবস্থান করে যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তাঁদের এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় তাঁদের আইনের আওতায় আনা হবে এবং কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সততা ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। তবে ব্যক্তিগত স্বার্থে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়কারীদের দেশের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি