ঢাকাFriday , 6 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধার

Link Copied!

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা ও সহিংসতা প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

#New_Classic_Event_Management

আরবিজি কোম্পানির অধীন কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহল কমান্ডার জেসিও নায়েব সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানকালে স্থানীয় গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে, একটি চিংড়ি ঘেরের মাটির নিচে ভারত থেকে অবৈধভাবে আনা অস্ত্র ও সরঞ্জাম রাখা আছে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালগুলোর মধ্যে রয়েছে ১২টি এয়ারগান, ১৫ বক্স এয়ারগানের গুলি, ৯টি স্প্রিং, ৫০টি পিস্টন হোল্ডার এবং ২২টি এলকে রেঞ্জ। এসবের আনুমানিক সিজার মূল্য চার লাখ সত্তর হাজার দুইশত টাকা। প্রাথমিক ধারণা, আসন্ন নির্বাচনের সময় দেশে অবৈধ অস্ত্র পাচারের উদ্দেশ্যে এগুলো সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল।


উদ্ধারকৃত মালামাল বর্তমানে বিজিবির নিরাপদ হেফাজতে রয়েছে। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট চোরাচালান চক্রকে চিহ্নিত করার জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অতিরিক্ত পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ (এন), বিরএন বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে কোনো ধরনের অবৈধ অস্ত্র, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। গণমাধ্যমসহ সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি