ঢাকাFriday , 6 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

Link Copied!

সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
তিনি বলেন, ন্যায় ও সত্যের পক্ষে থেকে প্রকৃত ঘটনা তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। সেটা যে দলের বিরুদ্ধেই হোক না কেন, সত্য প্রকাশে আপনারা অটল থাকবেন। আমি সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করি না। এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।

#New_Classic_Event_Management

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরও বলেন, নির্বাচিত হলে তালা–কলারোয়া অঞ্চলকে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করা হবে এবং জনগণকে সকল ধরনের প্রশাসনিক নিপীড়ন থেকে রক্ষা করা হবে। মজলুমের পাশে দাঁড়ানো আমাদের দলের নৈতিক অবস্থান। এমনকি আমাদের দলের কেউ অনৈতিক কাজে জড়িত হলেও আমরা ন্যায়বিচারের পক্ষেই থাকব।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরার তালা বাজারস্থ জামায়াত কার্যালয়ে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক এবং সঞ্চালনা করেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি খান নাজমুল হক।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী, মোঃ আসাদুজ্জামান, তালা প্রেসক্লাবের সভাপতি এম. এ. হাকিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আলীসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি